শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশালগামী লঞ্চ সার্ভিসের উদ্বোধন নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর

0
শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশালগামী লঞ্চ সার্ভিসের উদ্বোধন নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর

রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসএসপি মেহেদী ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ঘাট এলাকা পরিদর্শন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, এটি পরীক্ষামূলক উদ্যোগ হলেও ভবিষ্যতে স্থায়ীভাবে চালুর পরিকল্পনা রয়েছে। নতুন সার্ভিসের ফলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের চাপ কমবে এবং সদরঘাটমুখী সড়কে যানজটও হ্রাস পাবে।

শিমুলিয়া ঘাট দেশের গুরুত্বপূর্ণ ৩০০ ফিট সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় যাতায়াত দ্রুত ও সহজ হবে। ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here