মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে জুয়েল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো পরিবহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

