শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন কাজল, বিতর্ক তুঙ্গে

0

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন কাজল, বিতর্ক তুঙ্গে

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ইন্ডাস্ট্রিতে তার বয়স তিন দশকেরও বেশি। বিগত এই ৩০ বছরে দর্শক ও অনুরাগীদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন কাজল। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম দেখেননি। বলিউডে কাজলের অন্যতম প্রিয় বন্ধু শাহরুখ খান। পর্দায় যেমন তারা অনুরাগীদের প্রিয় রোম্যান্টিক জুটি, বাস্তব জীবনেও একে অপরের ভীষণ ভাল বন্ধু তারা। একে অপরের সাফল্যে আনন্দিত হন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকেন।

কয়েক দশকের বন্ধুত্ব তাদের। দু’জনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিকবার জনসমক্ষেই স্বীকার করেছেন দুই তারকা। তা সত্ত্বেও সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে জিজ্ঞাসা করা হয়, শাহরুখকে কী প্রশ্ন করতে চান তিনি। উত্তরে কাজল বলেন, “আমি শাহরুখকে জিজ্ঞাসা করব ‘পাঠান’ আসলে কত রুপির ব্যবসা করেছিল?”

কাজলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যিই ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে ‘পাঠান’-এর ব্যবসার অংক, উঠেছে এমন প্রশ্নও।

সম্প্রতি বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন কাজল। ১৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। দম্পতির ভূমিকায় কাজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন টলিউডের যিশু সেনগুপ্ত। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here