শহীদ জিয়ার আদর্শের বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে – মোহাম্মদ আইয়ুব খান 

0

আখতার রাফি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ শনিবার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সারাদেশে বিএনপি’র যে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে তাতে স্পষ্ট যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি’র কোন বিকল্প নেই। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।মীর মোহাম্মদ আব্দুল মান্নান এর  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শওকত হোসেন,  শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সামছুদ্দোহা খান এরশাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here