শত্রুদের চূড়ান্ত পরাজিত না করা পর্যন্ত হামলা চলবে, হুঁশিয়ারি আইআরজিসির

0
শত্রুদের চূড়ান্ত পরাজিত না করা পর্যন্ত হামলা চলবে, হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের বিভিন্নস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ‍ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ, কুয়েত, বাহরাইন, আবুধাবি ও কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
 
শনিবার এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুতে ‌‌‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’ হেনেছে। শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।

বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। 

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here