লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: ইরান

0
লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: ইরান

লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে বলে মনে করেন তিনি।

পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।

এদিকে লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, “লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।”

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুতর পরিণতি ডেকে আনবে।

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here