লাস ভেগাসে ‘মেটালিকা’ ব্যান্ডের ২৪ কনসার্ট

0
লাস ভেগাসে ‘মেটালিকা’ ব্যান্ডের ২৪ কনসার্ট

কিংবদন্তি থ্র্যাশ মেটাল ব্যান্ড ‘মেটালিকা’ চলতি বছরের শেষে ও আগামী বছরের শুরুতে নতুন কনসার্টের সূচি প্রকাশ করেছে।

লাস ভেগাসের আইকনিক ভেন্যু ‘স্ফিয়ার’ এ তারা মোট ২৪টি কনসার্টে অংশ নেবে, এমনটা নিশ্চিত করা হয়েছে ব্যান্ডের পক্ষ থেকেবিলবোর্ড বলছে, স্ফিয়ারে ২০টি কনসার্টে তাদের অংশ নেওয়ার কথা ছিল। ভক্তদের চাহিদার কথা চিন্তা করে আরও চারটি কনসার্ট তারা যোগ করেছে।

‘লাইফ বার্নস ফাস্টার’ শিরোনামের এই কনসার্ট সিরিজ শুরু হচ্ছে ১ অক্টোবর থেকে আর শেষ হচ্ছে ১৩ মার্চ। অক্টোবরে মেটালিকা করবে ১০টি কনসার্ট। নভেম্বর ও ২০২৭ সালের জানুয়ারিতে দুটি কনসার্টের কথা রয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে ছয়টি এবং মার্চে আরও চারটি করসার্ট করবে ‘মেটালিকা’।

অনলাইনে ইতিমধ্যে টিকেট বিক্রি ৫ মার্চ থেকে শুরু হয়েছে। বর্তমানে ‘মেটালিকা’ ইউরোপ ও ব্রিটেন ট্যুরে রয়েছে। সেখানে তাদের কনসার্ট ট্যুর শেষ হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। এরপর প্রায় তিন মাসের বিরতি শেষে লাস ভেগাসের মঞ্চে ফিরবে নয়টি গ্র্যামিজয়ী এই জনপ্রিয় ব্যান্ড। ১৯৮১ সালে গড়ে ওঠা ‘মেটালিকা’ বিশ্বজুড়ে হেভি ও থ্র্যাশ মেটাল মিউজিককে জনপ্রিয় করার অন্যতম দাবিদার। ১১টি স্টুডিও অ্যালবাম রয়েছে তাদের, যার সবশেষটি ছিল ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সেভেন্টি টু সিজনস’।

‘স্ফিয়ার’ হচ্ছে লাস ভেগাসের বিশেষ একটি গোলক আকৃতির ভেন্যু যেখানে প্রায় ২০ হাজার দর্শক একসঙ্গে বসে পারফরম্যান্স উপভোগ করতে পারেন। ‘মেটালিকার’ আগে এখানে কনসার্ট করেছে ইউটু, ইগলস, নো ডাউট ও ব্যাকস্ট্রিট বয়েজের মতো ব্যান্ডগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here