লাবুশেনের ব্যাটে হায়দ্রাবাদের টানা জয়

0
লাবুশেনের ব্যাটে হায়দ্রাবাদের টানা জয়

মারনাস লাবুশেনের ৫৩ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে পিসিএলে ইসলামাবাদ ইউনাইটেডকে ছয় উইকেটে হারিয়ে হায়দ্রাবাদ কিংসমেন। এতে টানা দ্বিতীয় জয় তুলে টেবিলের ছয় নম্বরে উঠে এলো লাবুশেনের নেতৃত্বাধীন দলটি।

রবিবার (১২ এপ্রিল) করাচিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ডেভন কনওয়ে এবং সামির মিনহাসের ব্যাটে ভালো শুরু পায় ইসলামাবাদ। ওপেনিং জুটি থেকে আসে ৫৬ রান। মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে ২২ রান করে ফেরেন মিনহাস। এরপর কনওয়েকে সঙ্গ দিতে আসেন মোহাম্মদ ফাইক। তাদের জুটি বেশি দীর্ঘ হয়নি। ১৪ বলে ১৮ রান করে ফেরেন ফাইক।

এরপর জাতীয় দলের সতীর্থ চ্যাপম্যানকে নিয়ে এগোতে থাকেন কনওয়ে। তবে দলীয় ১০৫ রানে আউট হন কনওয়ে, করেন ৪৫ রান। এরপর চ্যাপম্যান ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেনি। এই কিউই ব্যাটার ৩০ বলে ৪২ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ইসলামাবাদ ইউনাইটেডের ইনিংস।  

হায়দরাবাদের হয়ে ১৮ রানে ৪ উইকেট নেন আসিফ মেহমুদ। ২ উইকেট পান মোহাম্মদ আলী। আর একটি উইকেট নেন গ্ল্যান ম্যাক্সওয়েল।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদও ভালো শুরু পায়। মাআজ সাদাকাত ও অধিনায়ক লাবুশেনের ব্যাট থেকে আসে ৫০ রান। সাদাকাত ৩০ করে ফিরলে লাবুশেনের সঙ্গে জুটি বাধেন সাইম আইয়ুব। এই দুইজন মিলে গড়েন ৬০ রানের জুটি। আইয়ুব ৩৫ করে ফিরলেও দলকে জয়ের দিকে নিতে থাকেন অজি ব্যাটার লাবুশেন। মাঝে ৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেই, ম্যাক্সওয়েল ক্রিজে নামার পর সব সমীকরণ সহজ হয়ে যায়।

অভিজ্ঞ এই অজি অলরাউন্ডার ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। লাবুশেন থাকেন ৬১ রানে অপরাজিত। ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় হায়দরাবাদ। ইসলামাবাদের হয়ে দুইটি করে উইকেট নেন গ্রিন ও ফাহিম আশরাফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here