মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে লাকসাম প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় লাকসাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার সম্পাদক শাহ নুরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল মালেক হিরন, আনোয়ারুল আজিম, সদস্য মাসুদ পারভেজ রনি ও সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, মহান স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

