লাইসেন্স নেই, বাড়তি মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

0
লাইসেন্স নেই, বাড়তি মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরে শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

রবিবার বিকেলে শাহরাস্তি উপজেলা বেরনাইয়া বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানে ১৩০ লিটার অকটেন একটি কাপড়ের দোকানের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া অকটেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি এ ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here