রোহিঙ্গা যুবকের পেট থেকে বের হলো ৩ হাজার ইয়াবা

0
রোহিঙ্গা যুবকের পেট থেকে বের হলো ৩ হাজার ইয়াবা

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে আটকের পর যুবকের পায়ুপথ থেকে বের হলো ৩ হাজার ইয়াবা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ মাদকবিরোধী অভিযানে রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায়  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন হিসেবে এফডিএমএন (রোহিঙ্গা) সাদেক (২১)-কে আটক করা হয়। সে টেকনাফের ক্যাম্প-২৪, ব্লক-ই এর -১১৮ নম্বর বাসার জামালের পুত্র। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে বার্মিজ ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here