রোহিঙ্গা প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: শামা ওবায়েদ

0
রোহিঙ্গা প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: শামা ওবায়েদ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই এই সংকটের কার্যকর সমাধান সম্ভব।

তিনি বলেন, ভাসানচর ও কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বজায় রেখে বাস্তবসম্মত সমাধান খুঁজতে বাংলাদেশ ইউএনএইচসিআরসহ অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

তহবিল সংকটের প্রেক্ষাপটে যৌথ সাড়াদান প্রক্রিয়া (জেআরপি)-এর অধীনে খাদ্য, ওষুধ, পানি, স্যানিটেশন ও শিক্ষাসহ জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বাড়াতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ইভো ফ্রেইজসন এবং এ সংকটে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here