‘রেড মার্চ ফর জাস্টিস’-এ মৌন মিছিল করলো বাকৃবি শিক্ষার্থীরা

0
‘রেড মার্চ ফর জাস্টিস’-এ মৌন মিছিল করলো বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। এর আগে বিকাল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হয়। পরে মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিল শুরু হয়। মিছিল নিয়ে করিডোর প্রদক্ষিণ করে তারা সমাবর্তন চত্বরে পৌঁছান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা মাথার লাল কাপড় খুলে চোখে বেঁধে নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, আমাদের এই কর্মসূচিটি প্রতীকী কর্মসূচি। এটা প্রশাসনের প্রতি আমাদের লাল সংকেত প্রদর্শন। বহিরাগত আমাদের ওপর যে হামলা করেছে তার বিচার আমরা এখনো পাইনি, আমরা আশা করি প্রশাসন এই ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় বহিরাগতরা কারা হামলা করেছে তাদের খুঁজে বের করবে। ভবিষ্যতে যাতে এমন হামলা আর না হয় এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে; প্রশাসন এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেবে। আগামীকাল প্রশাসনের সাথে আমাদের আরেকটি মিটিং হবে। আশা করি চলমান সমস্যার আমরা দ্রুত সমাধান পাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here