রেগে পানের পাত্র ছুড়ে মারেন নৃত্যগুরু, পা কাটে রেখার

0

রেখা, বলিউডের স্টার আইকোন, যাকে নিয়ে আজও ভক্তরা নস্ট্যালজিয়া। একের পর এক হিট সিনেমা যার ঝুলিতে, যার রূপে মুগ্ধ আট থেকে আশি, তাকেই নাকি একবার শুনতে হয়েছিল, তিনি নিজের চেহারাটা আয়নায় দেখেননি, তিনি অভিনেত্রী হতে এসেছেন? 

এখানেই শেষ নয়, রেখার ভাষ্য, তাকে মারও খেতে হয়েছিল। একবার কপিল শর্মা শোতে এসে সেই অভিজ্ঞতার কথা জানান রেখা। যদিও তা খুব একটা তিক্ত নয় নায়িকার কাছে। তিনি বলেন, তখনকার দিনে সবটাই ভীষণ স্নেহের ছিল। সম্পর্কগুলো ছিল পরিবারের মতো।

রেখাকে প্রশ্ন করা হয়, আপনি কখনও পরিচালকের কাছে বকুনি খেয়েছেন? জবাবে রেখা বলেন, প্রচুর। শুধু বকুনি নয়, মারও খেয়েছি। তখনকার দিনে অনেক বেশি কাছের হতো সম্পর্কগুলো। পরিবারের মতো। তাই শাসনও চলত। কেবল সিনেমার পরিচালকের থেকে নয়, নাচের কোরিওগ্রাফারের বকুনিও খেয়েছি। বিশেষ করে দক্ষিণ ভারতের যে নৃত্যগুরু ছিলেন, তারা ভীষণ অনুশীলনের বিষয় কড়া হতেন। 

তিনি বলেন, হীরালাল মাস্টার একবার আমায় বলেছিলেন, তুই অভিনেত্রী হতে এসেছিস? আয়নায় মুখ দেখেছিস? এটা কর। সবটাই যদিও খুব স্নেহের সঙ্গে বলতেন। একবার আমার ওপর খুব রেগে গিয়েছিলেন। একবার, দুবার, তিনবার, একই জিনিস হচ্ছে… রেগে গিয়ে হাতের কাছে থাকা পানের পাত্র ছুড়ে মেরেছিলেন। মুহূর্তে আমার পা কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here