রুশ জেনারেলকে গুলির ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

0
রুশ জেনারেলকে গুলির ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

রাশিয়ার মস্কোতে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির এফএসবি নিরাপত্তা পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যাওয়ার পর ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে এফএসবি’র বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, তার এক সন্দেহভাজন সহযোগীকে মস্কোতে গ্রেফতার করেছেন। অন্য একজন ইউক্রেনে পালিয়ে গেছে। 

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া এবং মস্কো-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আলেকসেয়েভকে স্থানীয় সময় শুক্রবার মস্কোর একটি অ্যাপার্টমেন্টে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে এই ঘটনায় মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন উচ্চপদস্থ রাশিয়ান সামরিক কর্মকর্তার হত্যার দায় স্বীকার করা কিয়েভ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here