রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলে ফিরলেন কেইন

0
রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলে ফিরলেন কেইন

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের আগে বায়ার্ন মিউনিখের জন্য সুখবর। চোট কাটিয়ে দলে ফিরেছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন।

আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ড দলে থাকা সময়ে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় কেইন গত শনিবার বুন্ডেসলিগায় ফ্রেইবুর্কের বিপক্ষে ৩-২ গোলে জয়ী ম্যাচে খেলতে পারেননি। রেয়ালের বিপক্ষে প্রথম লেগে তার খেলা নিয়েও শঙ্কা ছিল, তবে এখন ৩২ বছর বয়সী তারকা দলে ফেরায় সেই অনিশ্চয়তা দূর হয়েছে।

বায়ার্নের ক্রীড়া পরিচালক মাক্স এবার্ল বলেন, ‘শুরুর একাদশে খেলবে কি-না, তা কোচ ভেঁসো কম্পানি সিদ্ধান্ত নেবেন। তবে কেইন শেষ অনুশীলনে অংশ নিয়েছে এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছে।’

চলতি মৌসুমে বায়ার্নের হয়ে কেইন সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৮ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ১০ গোল করেছেন। ২০২৩ সালে বায়ার্নে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশের সময় রাত একটায় সান্তিয়াগো বার্নাবিউয়ে রিয়ালের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বায়ার্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here