রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় এ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। এতে মোট ২৩ জন মুসল্লি অংশ নেন, যার মধ্যে ২১ জন পুরুষ, একজন নারী ও একজন শিশু ছিল।
স্থানীয় আবদুর রহিম গাজী বলেন, আমরা নিজেরা নামাজ আদায় করেছি এবং পরিবারের সবাই মিলে ঈদ উদযাপন করছি।

