রাজবাড়ীর বালিয়াকান্দিতে সকল সরকারি দফতর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

