রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

0
রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে অঞ্জনা কোদালীয়া (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চর বালিয়াকান্দি গ্রামের বাড়ইডাঙ্গার শুকুমার কোদালীয়ার স্ত্রী। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অঞ্জনা কোদালীয়া বৃষ্টির মধ্যে পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই অঞ্জনা কোদালীয়ার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here