রাজবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
রাজবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে জেলার পাংশা ও কালুখালী  উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন মন্ডল (৩) ও কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আব্দুস সালামের ছেলে সোহান শেখ (২)।

রাজবাড়ীর সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রবত রায় দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে নটাভাঙ্গা গ্রামে হুসাইন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। নিহত শিশুর মা বেশকিছু সময় ছেলেকে না দেখে খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা শিশু হুসাইনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের আব্দুস সালাম শেখের ছেলে সোহান খেলার সময় পুকুরে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here