রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

0
রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

রমজানের দীর্ঘ সময় নাে খেয়ে থাকার পর সাহরিতে আমরা যে খাবার গ্রহণ করি, তার ওপর নির্ভর করে সারা দিনের ক্লান্তি ও স্বাস্থ্যঝুঁকি। সেহরির পর আমাদের কিছু প্রাত্যহিক অভ্যাস অজান্তেই শরীরের বড় ধরনের ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে সাহরির পর কিছু বিষয় এড়িয়ে চলা উচিত।

খেয়েই তাৎক্ষণিক ঘুমিয়ে পড়া
সাহরির পরপরই বিছানায় যাওয়া সবথেকে সাধারণ ভুল। এর ফলে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে, যা থেকে বুক জ্বালাপোড়া, হজমে সমস্যা এবং গ্যাসের সৃষ্টি হতে পারে। খাওয়ার পর অন্তত ৩০-৪০ মিনিট বসে থাকা বা হালকা হাঁটাচলা করা উচিত।

অতিরিক্ত চা বা কফি পান করা
অনেকেই ঘুম তাড়াতে সেহরির পর চা বা কফি পান করেন। ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। যার ফলে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায় এবং দিনের বেলা প্রচণ্ড পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়।

ধূমপান করা
সাহরির শেষ সময় পর্যন্ত অনেকেই ধূমপান করেন। এটি শরীরের জন্য চরম ক্ষতিকর। খালি পেটে ধূমপান রক্তের অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় এবং সারা দিন হার্টবিট ও অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তোলে।

ভারী ব্যায়াম বা কায়িক পরিশ্রম
সাহরির পর পরই খুব ভারী ব্যায়াম করা উচিত নয়। এতে রক্তসঞ্চালনের ভারসাম্য নষ্ট হতে পারে এবং শরীরে দ্রুত ক্লান্তিবোধ হতে পারে। হালকা স্ট্রেচিং বা নামাযের মাধ্যমে শরীরকে সচল রাখা ভালো।

সেহরিতে মাত্রাতিরিক্ত তৈলাক্ত খাবার
তৈলাক্ত বা ভাজাপোড়া খাবার খেলে সাহরির পর শরীরে অস্বস্তি বা অস্থিরতা শুরু হয়। এটি তৃষ্ণা বাড়িয়ে দেয় এবং লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here