শুরু হলো মাহে রমজান। রোজা রেখে সবাই ইফতারে খেতে চান মুখরোচক যত ইফতার। তাই দু’টি ভিন্ন স্বাদের ইফতারের রেসিপি দিচ্ছেন-সাবরিহা আজরা নিকিতা।
বাঁধাকপি রোলস
উপকরণ
একটি মাঝারি সাইজের বাঁধাকপি, গরু মাংসের কিমা ৫০০ গ্রাম, একটি পিঁয়াজ, হাফ চা চামচ রসুন গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, বিফ স্টক হাফ কাপ, লবণ পরিমাণ মতো।
প্রণালি
একটি সম্পূর্ণ বাঁধাকপি সেদ্ধ করুন। ৫-১০ মিনিট পাতা নরম করার জন্য। নিচের অংশটুকু ফেলে দিন। ৫০০ গ্রাম কিমা করা গরুর মাংসের মধ্যে ভাঁজা পিঁয়াজ মিশিয়ে নিন। লবণ, গোলমরিচ এবং রসুনের গুঁড়া দিয়ে সিজন করুন। বাঁধাকপির পাতায় ২ টেবিল চামচ ফিলিং রাখুন, ভাঁজ করুন এবং শক্ত করে রোল করুন। একটি পাত্রে রোল রাখুন, টমেটো সস এবং বিফ স্টক মিশ্রণ দিয়ে ঢেকে দিন। কম আঁচে ১-১.৫ ঘন্টা ধরে সিদ্ধ করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
পটাটো প্যানকেকস
উপকরণ
৪ কাপ আলু কুঁচি করে কাটা (প্রায় ৪টি বড় আলু), ১টি ডিম হালকা ফাটানো, ৩ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ পিঁয়াজ কুচি, ১ চা চামচ লবণ, ১/৪ চা চামচ গোলমরিচ, ভাজার জন্য তেল।
প্রণালি
কুঁচি করা আলু ধুয়ে ফেলুন; পানি ঝরিয়ে নিন, একটি বড় পাত্রে রাখুন। ডিম, ময়দা, পিঁয়াজ, লবণ এবং গোলমরিচ মিশিয়ে নিন। এবার একটি বড় ননস্টিক কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন। আলুর মিশ্রণটি তেলে ঢেলে দিন। বাদামী রঙ না হওয়া পর্যন্ত উভয় দিক ভাজুন; এরপর গরম গরম পরিবেশন করুন।

