রমজানে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে মার্কিন দূতের উচ্ছ্বাস

0
রমজানে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে মার্কিন দূতের উচ্ছ্বাস

রমজান উপলক্ষ্যে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রবিবার বিকেলে ইউএস এম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন দৃশ্য দেখা যায়।

সেখানে মার্কিন দূতের আমেরিকান পণ্য নিয়ে তোলা কয়েক‌টি ছবিও জুড়ে দেয়া হয়। পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেয়ে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here