রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

0
রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ জেলা পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম। সে নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

রবিবার কিশোরগঞ্জ পিটিআই হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সামিহা চলমান এই প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছিল।

সামিহা তাবাসসুম কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য যে, সামিহা বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪-এ ‌‘ক’ বিভাগের একজন প্রতিযোগী হিসেবে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং গণজাগরণের গান এই তিনটি বিষয়ে অংশগ্রহণ করে রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত বিষয়ে জেলা পর্যায়ে প্রথম এবং গণজাগরণের গান বিষয়ে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছিল।

আরও উল্লেখ্য যে সামিহা তাবাসসুম নতুন কুঁড়ি ২০২৫-এ অংশগ্রহণ করে আঞ্চলিক পর্যায়ে লোকসঙ্গীত ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করেছিল এবং মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে বিভাগীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। তার বাবার নাম গাজী মহিবুর রহমান এবং মাতার নাম নূরুন্নাহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here