রংপুরে দোকানপাট-বাড়িঘরে হামলা, গ্রেফতার ৪

0
রংপুরে দোকানপাট-বাড়িঘরে হামলা, গ্রেফতার ৪

রংপুর নগরীর মাছুয়া পাড়া এলাকায় যুবক রাকিব হাসানকে কুপিয়ে হত্যাকে কেন্দ্র করে বাড়ি ও দোকানপাটে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নুরপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. শান্ত (২১), কামাল, কাছনা এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে আশিক ইসলাম (২১) ও মো. রাতুল ইসলাম (২০) এবং মামুনুর রশীদের ছেলে নাহিদ ইসলাম নিলয় (২৩)। 

রবিবার বিকেলে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে নগরীর  মাছুয়াপাড়া এলাকায় রাকিব হাসানকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করে একদল দুষ্কৃতকারী। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে স্থানীয় বাসিন্দা মো. মমিনসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
রাকিব হত্যার পরের দিন, শুক্রবার  রাতে নগরীর মাছুয়াপাড়ার ২টি বাড়ি ও ১০টি দোকানে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (সিটিএসবি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। হত্যার পেছনের প্রধান কারণ কী এবং কারা কারা এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here