যুদ্ধের ২৭ দিনে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩৭

0
যুদ্ধের ২৭ দিনে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩৭

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চলমান থাকায় প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। চলমান যুদ্ধে এ পর্যন্ত ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৭ জনে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান।

উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানান, যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু রয়েছে।

জাফারিয়ান আরও জানান, এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ জন নাগরিক আহত হয়েছেন। যাদের মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৭তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here