যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান

0
যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান

চলমান যুদ্ধবিরতি আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। লেবানন ও ইয়েমেনকে এই চুক্তির আওতায় আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। এর মাধ্যমে অঞ্চলে শান্তি আলোচনা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান লেবানন ও ইয়েমেনকে অন্তর্ভুক্ত করে একটি বড় যুদ্ধবিরতি কাঠামো তৈরির চেষ্টা করছে।

আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, আসন্ন বৈঠকে এই বিষয়টি তোলা হবে। সেখানে এ নিয়ে সমাধানে পৌঁছানোর আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান যুদ্ধবিরতির পরিধি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এটি আরও বিস্তৃত করা সম্ভব কি না, তা নিয়েই আলোচনা চলছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। ইরানের মিত্রদের নিয়ে গঠিত প্রতিরোধ জোটও এর মধ্যে অন্তর্ভুক্ত। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা বিদ্যমান চুক্তির লঙ্ঘন। এতে চলমান আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও জানান, লেবাননের জনগণের পাশে থাকবে তেহরান।

উল্লেখ্য, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েল বড় ধরনের হামলা চালিয়েছে। গত বুধবারের হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here