যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ

0
যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে ‌‘এমভি ক্যালিপসো এন’ নামের একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩ এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি ক্যালিপসো এন’ জাহাজটি মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০১ এবং ০২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

এর মধ্যে জি টু জি-০১ আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-০২ আওতায় মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন-মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here