যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে

0
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংস সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ইরানের আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আক্রমণকারীদের শনাক্ত করে দায়িত্ব পালন না করা পর্যন্ত তেহরান পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে কোনো রাষ্ট্র তার ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে ক্ষতি বা হামলার জন্য সরাসরি বা পরোক্ষভাবে ব্যবহার করতে দিতে পারে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে তারা ‘প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক অভিযান’ পরিচালনা করেছে। একই সঙ্গে এসব পদক্ষেপের আগে ধারাবাহিকভাবে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়।

এ ধরনের অভিযানকে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে শত্রুতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়, এই পদক্ষেপ ‘কোনোভাবেই অঞ্চলের দেশগুলোর প্রতি বৈরিতা বা শত্রুতার ইঙ্গিত নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here