যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে, আশঙ্কা ইসরায়েলের

0
যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে, আশঙ্কা ইসরায়েলের

ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে—এমন আশঙ্কা করছে ইসরায়েল। যুদ্ধ থামাতে ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে।  এটা নিয়ে তেলআবিবের উদ্বেগ তৈরি হয়েছে।

ইসরায়েলের দুটি সূত্র মতে, আলোচনার সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতির পথে যেতে পারে। তবে এই সম্ভাবনা নিয়ে ইসরায়েল এখনো সন্দিহান।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করবেন। এর আগে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন।

একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের কাছে যে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে, সে বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করা হয়েছে। এই প্রস্তাবের লক্ষ্য হলো চলমান যুদ্ধের অবসান।

তবে ইসরায়েলের ধারণা, এখনই কোনো বড় ধরনের সমঝোতা সম্ভব নয়। তাদের মতে, ইরান যতটা ছাড় দিতে পারে, তা যুক্তরাষ্ট্রের ন্যূনতম চাহিদাও পূরণ করে না।

তবুও প্রস্তাবের কিছু অংশকে ইতিবাচক হিসেবে দেখছে ইসরায়েল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের কার্যক্রম সীমিত করার বিষয়গুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে।

অন্যদিকে, ইরানে নতুন করে হামলার লক্ষ্য নির্ধারণে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক প্রধান ইইয়াল জামির।

একজন সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সক্রিয় হলেও যৌথ সামরিক অভিযান আগের পরিকল্পনামাফিকই চলছে। এতে কোনো পরিবর্তন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here