যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতেও কিউবায় তেল সরবরাহ করবে মস্কো

0
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতেও কিউবায় তেল সরবরাহ করবে মস্কো

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুঁশিয়ারির মধ্যেও কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাভানায় নিযুক্ত রুশ কূটনীতিকের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য নিশ্চিত করেছে।

ভিক্টর করোনেলি বলেন, সাম্প্রতিক বছরে রাশিয়া কিউবাকে তেল সরবরাহ করেছে। মস্কো আগামীতেও এই ধারা সমুন্নত রাখা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করে।

সেই সাথে দেশটিতে তেল পাঠালে যে কোনও দেশের মার্কিন রপ্তানির উপর শুল্ক আরোপের হুমকি দেয়। এরপর ট্রাম্প প্রশাসন কিউবার সর্বোচ্চ ব্যক্তিদের সাথে আলোচনা শুরু করেছে। এমন হুঁশিয়ারি পরও চীন কিউবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। পরে হাভানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

উল্লেখ্য, ভেনেজুয়েলার পর কিউবাকে চেপে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে তেল করবরাহ বন্ধ করার পদক্ষেপ নেয়। এতে কিউবাতে খাদ্য ও পরিবহনের দাম বেড়েছে এবং রাজধানী হাভানায় তীব্র জ্বালানি ঘাটতি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here