যাদের রক্তে নতুন বাংলাদেশ, তাদের মূল্যায়ন আগে: এমপি খায়রুল কবির খোকন

0
যাদের রক্তে নতুন বাংলাদেশ, তাদের মূল্যায়ন আগে: এমপি খায়রুল কবির খোকন

যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন সবার আগে করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন।

শুক্রবার বিকালে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে। তিন হাজারের বেশি নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অসংখ্য নেতার্মীকে গুম করা হয়েছে। 

তিনি আরও বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের মাঝে যে দুঃখ, বেদনা, ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল ৫ আগস্ট। যার কারণে ফ্যাসিস্ট হাসিনার পতন হয় এবং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন আমরা করব সবার আগে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, মহসিন হোসাইন বিদ্যুৎ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here