যাত্রাবাড়ীতে তাইম হত্যা : অভিযোগ গঠনের আদেশ ১৭ ফেব্রুয়ারি

0
যাত্রাবাড়ীতে তাইম হত্যা : অভিযোগ গঠনের আদেশ ১৭ ফেব্রুয়ারি

চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ১৭ ফেব্রুয়ারি।

অভিযোগ গঠন বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওই দিন ধার্য করে আদেশ দেন।

এই মামলায় গ্রেফতার দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হাসান। পলাতক ৯ আসামির পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার। আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চান। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।

পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলায় পুলিশের গুলিতে শহীদ হন। এই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ১১ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৯ জন পলাতক। সাবেক ওসি আবুল হাসান ও সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেন গ্রেফতার আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here