যশোরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

0
যশোরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাউলিয়া বাজার থেকে বিজিবি’র একটি টহল দল তাকে আটক করে। আটক মো. ইমরান হোসেন (৪২) সাতক্ষীরা জেলার ইব্রাহিম হোসেনের ছেলে। 

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল বাউলিয়া বাজারের পাকা রাস্তার ওপর থেকে ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ইমরান হোসেন বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন। 
আটক ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here