টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দল ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
এই চুত্তির ফলে মুজারাবানি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) কেকেআরের কর্মকর্তারা ইএসপিএনক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে বাংলাদেশ বামহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পেস বিভাগের শক্তি বাড়াতে নাইট বাহিনীতে যোগ দিচ্ছেন জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারবানি। মুলতান সুলতানসের হয়ে এর আগে পিএসএল শিরোপা জিতেছেন মুজারাবানি। গত মাসে পিএসএল নিলামে অবিক্রিত ছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের বদলি খেলোয়াড় হিসেবে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে যোগ দেন তিনি।
গত বছর আইপিএলের শেষ পর্যায়ে এই পেস বোলার বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্থায়ী প্রতিস্থাপনকারী খেলোয়াড় ছিলেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে মুজারাবানি ১৩টি উইকেট। এখনও পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯০। গড় ২১। সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলার অভিজ্ঞতা কাজে লাগবে কেকেআর।

