মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

0
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন ও ফাহিম। 

এ ব্যাপারে টঙ্গাইল জেনারেল হাসপাতেলের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাতে শহর থেকে মােটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এসময় তারা শহরের বটতলা এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা মাটিতে পরে যায়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল  হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here