মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

0
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার ভোরে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

আহত মাহমুদ হাসানকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here