এভারকেয়ার হসপিটাল ঢাকা সম্প্রতি “কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু মেটাবলিক সার্জারি” শীর্ষক একটি বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করেছে। সভায় দেশের শীর্ষস্থানীয় এন্ডোক্রাইনোলজিস্ট, সার্জন ও হেলথ প্রফেশনালবৃন্দ উন্নত মেটাবলিক ও ব্যারিয়াট্রিক সার্জারি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি’র (বিইএস) পক্ষ থেকে উপস্থাপিত একটি প্রেজেন্টেশনে এ বিষয়ের বিভিন্ন খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এরপর, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ব্যারিয়াট্রিক সার্জারি টিম পরীক্ষিত ও নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি, সার্জারি-উপযোগী রোগী নির্ধারণ, চিকিৎসায় নতুন প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদি মেটাবলিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে বিএমইউ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিইএস-এর অবেসিটি টাস্কফোর্সের সায়েন্টিফিক সেক্রেটারি ও কনভেনর ডা. তাহনিয়াহ হক প্যানেলিস্ট ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও মেটাবলিক সার্জারিতে প্রমাণ-ভিত্তিক ও সমন্বিত পদ্ধতি অনুযায়ী রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সভা ভূমিকা রাখবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।

