মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা

0
মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে মুসলিম দেশগুলোকে তাদের অবস্থান নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

সোমবার আরবি ভাষায় লেখা এক চিঠিতে তিনি বিভিন্ন মুসলিম দেশের নেতাদের উদ্দেশে বলেন, মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে তাদের গভীরভাবে চিন্তা করা উচিত।

লারিজানি বলেন, আজকের সংঘাত একদিকে আমেরিকা ও ইসরায়েল, আর অন্যদিকে প্রতিরোধের শক্তিগুলোর মধ্যে। আমেরিকা বিশ্বস্ত নয় এবং ইসরায়েল মুসলিম দেশগুলোর শত্রু। তাই আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে সবাইকে একটু থেমে চিন্তা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ইরান আন্তরিকভাবে আপনাদের পরামর্শ দিচ্ছে; আপনাদের ওপর প্রভুত্ব কায়েম করার কোনো ইচ্ছা তেহরানের নেই।

চিঠিতে তিনি বলেন,  ইরান বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা ‘আমেরিকান–জায়নিস্ট আগ্রাসন’। তার মতে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে ভেঙে ফেলা। তবে এসব হামলার পরও ইরানের জনগণ শক্তিশালী জাতীয় ও ইসলামি প্রতিরোধ দেখিয়েছে।

চিঠিতে লারিজানি চলমান সংকটে মুসলিম দেশগুলোর সমর্থন খুব সীমিত বলেও সমালোচনা করেন।

এই চিঠি এমন সময় লেখা হলো যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনসহ কয়েকটি মুসলিম দেশ ইরানের হামলার নিন্দা করেছে। সংঘাত শুরুর পর থেকে এসব দেশের ভূখণ্ডে ইরানি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ইরান বারবার বলেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলা চালাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here