মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ একজন আটক

0
মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম রনি (৩৮) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাইফুল ইসলাম সদর উপজেলার আধারা গ্রামের এম এ সালাম মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) সৈয়দ হাসিব আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে সাইফুল ইসলাম ওরফে রনিকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here