মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

0
মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে ২০৪ বোতল ফেন্সিডিলসহ মো. জালাল উদ্দিন সৌরভ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জালাল উদ্দিন সৌরভ দামুরহুদা উপজেলার জয়রামপুর (মল্লিকপাড়া) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ডিবি পুলিশ হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা জালাল উদ্দিনের টিনশেড ঘরের শয়নকক্ষে অভিযান চালায়। এ সময় তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি কাপড়ের ব্যাগ থেকে ১৩৬ বোতল, একটি হাতলযুক্ত ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here