মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এডাবের মতবিনিময়

0
মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এডাবের মতবিনিময়

বর্তমান উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসগুলোর সমন্বয়কারী সংগঠন ‘এডাব’।

মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে।

শাখাটির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল। সাধারণ সম্পাদক জসিম মোল্লা পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসাইন টিপু।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তথ্য বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন এডাব মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম পান্নু, সদস্য রত্না হালদার, মেরী মেরিলিন ডি ক্রুস, সাবেক সদস্য ডা. মাসুম খান ঢালু, শহিদুল ইসলাম বাবু, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ রানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি, কোষাধ্যক্ষ রাজ মল্লিক, কার্যকরী সদস্য শেখ আছলাম, তারিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here