মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ সদরের পারুলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আ. জব্বর ওরফে বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রনছ এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের সময় বাবুর দেহ তল্লাশি ও স্বীকারোক্তি অনুযায়ী একটি কালো জিপার থেকে ৫১ পিস ইয়াবা, নীল পলিথিন থেকে ২ কেজি গাঁজা, এবং সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে এ সব মাদকদ্রব্য জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বাবুর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার বাবু বৈখর সরকারপাড়া এলাকার মাদক কারবারি শান্তি বেগম ও অফিস উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ ২১টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here