মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

0
মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও পাট অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ, বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহারে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় পাট পচন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, গুণগত মানসম্পন্ন পাট আঁশ উৎপাদন এবং পাটকলসমূহ পূর্ণ সক্ষমতায় চালু রাখাসহ পাটখাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাটশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি পাটের বহুমুখী ব্যবহার, মুন্সীগঞ্জ জেলার প্রেক্ষাপটে পাট উৎপাদনের চ্যালেঞ্জ এবং পাটভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বস্তরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জনাব মো. এনায়েত হোসেন. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (ঊদ্যান) জনাব শান্তনা রাণী; বিশিষ্ট পাটচাষী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here