মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

0
মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গলায় ফাঁস দিয়ে অন্তরা আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব রাজদিয়া এলাকার বাসিন্দা সোয়েল শেখের স্ত্রী অন্তরা আক্তার নিজ বসতঘরের দরজা বন্ধ করে ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।  পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সিরাজদিখান থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পরিবারের অনুমতি ছাড়াই প্রেম করে সোয়েল শেখকে বিয়ে করেছিলেন অন্তরা আক্তার।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান  জানায়, ঘটনার পর মরদেহ উদ্ধার ও সুরতহাল করে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here