মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ভবেরচর বাউশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভবেরচরের সদস্যরা বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালান। অভিযানের সময় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে আনুমানিক ১২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

