মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ, যুবক আটক

0
মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ, যুবক আটক

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তিন রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাব্বির হোসেন ওরফে দিপু (২৯) নামের এক অভিযুক্ত যুবককে আটকের পাশাপাশি তার কাছ থেকে থেকে দুই রাউন্ড গুলি, একটি ২২ বোরের রিভলভার, ৭০পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ জব্দ করেছে পুলিশ।

রবিবার দুপুর ১টার দিকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে পূর্ব দেওসার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে যুবক দিপু ধস্তাধস্তি করছে। এ সময় এক যুবক রিভলভার হাতে নিয়ে গুলিবর্ষণ করেন। একপর্যায় তিন পুলিশ সদস্য আহত হন। 

আটক দিপু নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাজদাইর এলাকার হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।

এদিকে, আহতরা হলেন হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এমদাদুল হক (৪২), পুলিশ সদস্য সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯)।

পুলিশ জানায়, লোকজন জড়ো হতে দেখে এগিয়ে গেলে তিন রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here