মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলায় ৪ জনের সাজা

0
মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলায় ৪ জনের সাজা

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক উদ্ধার অভিযানে ২ জন পুলিশ সদস্যের ওপর হামলা ও পিটিয়ে জখম করা মামলায় পৃথক দুটি ধারায় ৪ আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

রবিবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মাদারীপুর শিবচর উপজেলার বাশকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন আকনের ছেলে বাচ্চু মিয়া (৪২), শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামের জালাল ভান্ডারীর ছেলে জাহিদ (২৪), লৌহজং উপজেলার গোয়ালি মাত্রা গ্রামের মেঘার ছেলে রাজু (৩০) ও একই গ্রামের মৃত রাঙ্গামিয়ার ছেলে মো. ফারুক (৩০)।

আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here