মুক্তির ৩৯ দিন আগেই ‘এক দিন’-এর টিকিট বুকিং

0
মুক্তির ৩৯ দিন আগেই ‘এক দিন’-এর টিকিট বুকিং

সাধারণত বড় বাজেটের সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয় মুক্তির এক সপ্তাহ আগে। তবে সেই প্রচলিত ধারা ভেঙে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আমির খান। তার প্রযোজনা সংস্থার আসন্ন সিনেমা ‘এক দিন’-এর টিকিট বুকিং শুরু হয়েছে মুক্তির ৩৯ দিন আগেই।

আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত এই সিনেমা। ইতোমধ্যে ভারতের প্রায় ২০টি শহরে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রথম ধাপে নির্দিষ্ট কিছু সিনেমা হলে প্রতিদিন একটি করে শো রাখা হয়েছে। অগ্রিম বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর ও মুম্বই। এছাড়া চণ্ডীগড়, পুনে, রায়পুর ও আমদাবাদেও দর্শকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল সকাল পর্যন্ত দেশজুড়ে ৫০০টির বেশি টিকিট বিক্রি হয়েছে। রায়পুরের একটি প্রেক্ষাগৃহে একদিনেই বিক্রি হয়েছে ৪৬টি টিকিট।

সিনেমাটি নিয়ে আশাবাদী আমির খান। তিনি জানান, এটি একটি নিখাদ প্রেমের গল্প, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। চিত্রনাট্য শোনার পর থেকেই ছবিটি তার কাছে বিশেষ মনে হয়েছে।

এই সিনেমার মাধ্যমে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তার অভিনয় নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন আমির খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here