মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে অবস্থিত সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে। এতে সুনীল সাহা ছাড়াও নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শনিবার সকাল ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি চলে যান। তার গুদামে থাকা নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে। 

তিনি জানান, এই অগ্নিকাণ্ডে তিনি সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here